আলফা লাইফের ‘লাইফ ফান্ড’ বর্তমানে ১৭৫ কোটি টাকা প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৪ আলফা লাইফের ‘লাইফ ফান্ড’ বর্তমানে ১৭৫ কোটি টাকা নিজস্ব প্রতিবেদকঃ দেশের বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে আলফা ইসলামি লাইফ ‘লাইফ ফান্ডে’ চমক দেখিয়েছে। কোম্পানিটি জুন-২৪ ক্লোজিং পর্যন্ত ১৭৫ কোটি টাকার লাইফ ফান্ড দাঁড়িয়েছে। এই ফান্ডের টাকা সম্পুর্ন নিরাপদ রয়েছে বলে জানান কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নুরে আলম সিদ্দিকী অভি। আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ব্যাংক বীমা অর্থ নিউজকে এ তথ্য দেন। জানা যায়, আলফা লাইফের পরিশোধিত মুলধন ৫০ কোটি টাকা। লাইফ ফান্ডের পরিমাণ ১৭৫ কোটি টাকার অধিক (অনিরীক্ষিত)। এদিকে ২০২৪ সালের জুন পর্যন্ত ব্যাংক এফডিআর ও সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ ১২৫ কোটি টাকা। লাইফ ফান্ডের বাকী টাকা গাড়ী এবং অন্যান্য সম্পদ। আলফা ইসলামি লাইফের সিইও নুরে আলম সিদ্দিকী অভি বলেন, আলফা লাইফ এদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কারণ আমরা যথাসময়ে গ্রাহকের বীমার টাকা পৌঁছে দেই। বীমা খাতে যে অনাস্থা রয়েছে তার বড় অংশই দাবি পরিশোধ না করায়। তবে আমরা সেই জায়গায় নেই। দাবি পরিশোধে আমরা খুবই আন্তরিক। SHARES অর্থ নিউজ বিষয়: