আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ডিএমডি পদোন্নতি পেয়েছে এস এম আবু জাফর প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন এস এম আবু জাফর নিজস্ব প্রতিনিধিঃ এস এম আবু জাফর আল-আরাফাহ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন । এর আগে ২০২১ সাল থেকে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে উত্তরা মডেল টাউন শাখায় দায়িত্ব পালন করছিলেন। আল-আরাফাহ ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি এক্সিম ব্যাংক এবং ইউসিবিএল ব্যাংক এ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এস.এম আবু জাফর এক্সিম ব্যাংকে ২০০০ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে শাখা পর্যায়ে বৈদেশিক বাণিজ্য প্রধান, অপারেশন ম্যানেজার এবং ৩টি গুরুত্বপূর্ণ কর্পোরেট ও এডি শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সফলতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তিনি ৩ বার “চেয়ারম্যানস্ গোল্ড মেডেল” অ্যাওয়ার্ড এ ভূষিত হন। এছাড়াও ২০১৭ সালে তিনি শুদ্ধাচার পুরষ্কার লাভ করেন। News PhotoCard SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: