মুন্সিগঞ্জে পপুলার লাইফের বীমাদাবীর ১ কোটি ৮০ লক্ষ টাকার চেক হস্তান্তর

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪

মুন্সিগঞ্জে পপুলার লাইফের বীমাদাবীর ১ কোটি ৮০ লক্ষ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিনিধিঃ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মুন্সিগঞ্জ অঞ্চলের বীমা গ্রাহকের ১ কোটি ৮০ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে মুন্সিগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপঃ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপঃ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মঈদ শাহীন, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আতিকুর রহমান, প্রকল্প ইনচার্জ সৈয়দ আতাউর রহমান, আল আমিন বীমা প্রকল্পের মুন্সিগঞ্জ জেলার জিএম( উন্নয়ন ) মোঃ মোজাম্মেল হক প্রমুখ।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ১ কোটি ৮০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।