এনআরবি ইসলামিক লাইফ এর দিনাজপুরে প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়ন সভা প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর দিনাজপুর জোনাল অফিস-২ এর উদ্যোগে ২৩ এপ্রিল প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়ন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ হাফিজুল ইসলাম তালুকদার এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল ইসলাম। কোম্পানির ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এসভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ ইয়াকুব আলী। নির্ধারিত প্রিমিয়াম জমা করায় অনুষ্ঠান শেষে বিজয়ী কর্মকর্তাদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন এবং নগদ প্রিমিয়ামসহ প্রস্তাবপত্র জমা হয়। SHARES অর্থ নিউজ বিষয়: