এনআরবি লাইফের কর্মকর্তাদের গাড়ি প্রদান প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪ নিজস্ব প্রতিনিধিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে ৪ জুন, ২০২৪ তারিখে গাড়ির লক্ষ্যমাত্রা অর্জনকারী ব্যবসাসফল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের দুজন কর্মকর্তাকে টয়োটা এক্সিও আপডেট মডেলের গাড়ির চাবি হস্তান্তর করেন জনাব মোঃ মিজানুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। যে দুজন কর্মকর্তা গাড়ির চাবি গ্রহণ করলেন- (১) জনাব মো. জসিম উদ্দিন (এসইভিপি) সংগঠনে কর্মরত জনাব মো. আনোযার হোসেন (ইভিপি) দিনাজপুর এবং (২) জনাব এইচ.এম. মিলন রহমান (এসইভিপি) সংগঠনে কর্মরত জনাব মালিক মো. ফজলে কাফি (এসভিপি) ময়মনসিংহ। গাড়ির চাবি হস্তান্তরের সময় সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন। SHARES অর্থ নিউজ বিষয়: