জামালপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৪

জামালপুর জেলা যুবদলে’র পক্ষে থেকে স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক মিথ্যা মামলার গ্রেফতারকৃত কারা বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল।

এম.এইচ.রিয়াদ জামালপুর।

জামালপুর জেলা যুবদলের স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক মিথ্যা মামলার গ্রেফতারকৃত কারা বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জামালপুর জেলা যুবদলের নেতাকর্মীরা।

সদস্য-সচিব জেলা যুবদল জামালপুর মোঃ সোহেল রানা খান’র নেতৃত্বে সোমবার (০৬ আগস্ট ) বিকালে জামালপুর জেলা যুবদলের স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক মিথ্যা মামলার গ্রেফতারকৃত কারা বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। জামালপুর যুবদলের জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জামালপুর প্রধান প্রধান সড়ক গুলি প্রদর্শন করে দয়াময়ী মোড় এসে শেষ হয়।

সমাপনী বক্তব্যে রাখেন, ছাত্রদল জামালপুর শহর শাখা’র
সাবেক সভাপতি মোঃ ইমরান কায়সার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক, জামালপুর সদর উপজেলার বি.এন.পি’র সভাপতি সফিউর রহমান সফি,জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান (বিপ্লব),সাবেক জেলা যুবদলের সভাপতি মোঃ ফিরোজ কবির,জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন বাবু,সহ আরো অনেকেই।

মোঃ সোহেল রানা খান বলেন যে, বৈষম্যকারি ছাত্র -ছাত্রী’র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ভাবে গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হয়েছে।
বৈষম্য আন্দোলনকারীর ছাত্র-ছাত্রী যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
সেই সাথে স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক মিথ্যা মামলার গ্রেফতারকৃত কারা বন্দীদের মুক্তির দাবি জানাচ্ছি।
কারাগারে আটকিয়ে রাখা যাবে না। জনগণ কারাগারের লৌহ কপাট ভেঙে সকল নেতাকর্মীকে মুক্ত করবেই।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানেই হচ্ছে জনগণের দল, জনগণ সকল ক্ষমতার উৎস।
তিনি তার সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন সামনের দিনগুলিতে যেন কোন নেতাকর্মী নৈরাজ্য মূলক কাজের লিপ্ত না থাকে।