বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এবং MILVIK Bangladesh এর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এবং MILVIK Bangladesh এর মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব চুক্তি সাক্ষর

সম্প্রতি রাজধানীর মহাখালীস্থ MILVIK Bangladesh-এর প্রধান কার্যালয়ে ইসলামি শরি’আহ্ ভিত্তিক পরিচালিত ৪র্থ প্রজন্মের জীবন বীমাকারী প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বিশ্বব্যাপী ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী বহুজাতিক প্রতিষ্ঠান MILVIK-এর মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

উক্ত দ্বিপাক্ষিক অংশীদারি চুক্তিতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং MILVIK-এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ ও কম্বোডিয়া) মি. ড্যামিয়েন গুয়েরোল্ট (Damien Gueroult) স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত দ্বিপাক্ষিক অংশীদারি চুক্তি মোতাবেক বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সকল সম্মানিত স্বাস্থ্য তাকাফুল গ্রাহকগণ ২৪/৭ টেলিফোনে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ এবং পরামর্শ গ্রহণ এবং বাংলাদেশ জুড়ে ৬৪টি জেলায় MILVIK-এর অংশীদার হাসপাতাল ও ল্যাবে মূল্যছাড়সহ ব্যাপক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

উক্ত দ্বিপাক্ষিক অংশীদারি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, কর্পোরেট বিজনেস বিভাগের প্রধান মোঃ মাজহারুল ইসলাম রানা এবং দাবি বিভাগের প্রধান মোঃ আনিসুর রহমান সুমন এবং MILVIK Bangladesh-এর কান্ট্রি লিড (সার্ভিস অপ.) মোঃ হুমায়ূন কবির হিমেল, অপারেশনস্ ম্যানেজার মোহাম্মদ ইশহাক, কান্ট্রি লিড (মার্কেটিং ও স্ট্র্যাটেজিক পার্টনারশীপ) শেহরীন কামাল এবং সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মাজহারুল ইসলাম প্রমুখ।

এই অংশীদারি চুক্তির মাধ্যমে বেঙ্গল ইসলামি লাইফের সম্মানিত স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা প্রদান করার প্রতিশ্রুতি আরও দৃঢ় হলো। বেঙ্গল ইসলামি লাইফ এবং MILVIK-এর আন্তরিক এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে স্বাস্থ্য তাকাফুল খাতে একটি নতুন দ্বার উন্মোচিত হলো।