নয়টি সাধারণ বিমা প্রতিষ্ঠানে আইডিআরএ’র পরিদর্শন

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত থাকার পরও বিভিন্ন নামে কমিশন প্রদানের অভিযোগের প্রেক্ষিতে নয়টি বিমা প্রতিষ্ঠান পরিদর্শনের করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এর আবেদনের পরিপ্রেক্ষিতে ও নন লাইফ বিমা কোম্পানিসমুহের সম্মতিক্রমে ০১ জানুয়ারী নন-লাইফ বিমা কোম্পানিগুলোর ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের পরও কিছু বিমা কোম্পানি ব্যবসা সংগ্রহের উদ্দেশ্যে বেতন-ভাতা পরিশোধ, ‘নো ক্লেইম বোনাস’সহ বিভিন্ন খাতে কমিশন প্রদান অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে।

বিমা খাত সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কার্যক্রমের ফলে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।