প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন েেডকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।