বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান গভর্নরের

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন ব্যাংকার মোহাম্মদ আবু জাফর। গত ২০ সেপ্টেম্বর তিনি নতুন দায়িত্বে যোগ দেন।
ন্যাশনাল ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের এমডি ছিলেন। এর আগে ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা ছিলেন। ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
মোহাম্মদ আবু জাফর ১৯৯০ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতে অর্থায়ন, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও শাখা ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন মোহাম্মদ আবু জাফর।