বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

স্টাফ রিপোর্টার: দেশের নৌপরিবহন খাতের আধুনিকায়ন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘অগ্রযাত্রা-২০২৬’ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শেখ রবিউল আলম এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বিশেষ অতিথি: জনাব রাজীব আহসান এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়।
বিশেষ অতিথিবৃন্দ:
জাকারিয়া, সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়। মোহাম্মদ আমিরুল হক, চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। মোঃ মুহিদুল ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কমোডর মোঃ শফিউল বারী (এনডি), ওএসপি, এনডিসি, পিএসভি মহাপরিচালক, নৌ পরিবহন অধিদপ্তর। জনাব এটিএম আব্দুল বারী ড্যানী, চেয়ারম্যান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বিআইডব্লিউটিসি। আসাদুজ্জামান (হীরু), বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী ও সমাজসেবক। রকিবুল আলম দীপু, পরিচালক, এফবিসিসিআই ও সভাপতি, বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট এজেন্ট ওনার্স এসোসিয়েশন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী বেলায়েত হোসেন (মিঠু) এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম।
অনুষ্ঠানে বক্তারা দেশের নৌপরিবহন খাতকে আরও আধুনিক, নিরাপদ ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে নৌপরিবহন একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাতের সক্ষমতা বৃদ্ধি পেলে শিল্প, বাণিজ্য ও রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।
‘অগ্রযাত্রা-২০২৬’-এ বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন নৌপরিবহন খাতের উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরে। এর মধ্যে রয়েছে— নৌপথের নাব্যতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং নৌপরিবহন অধিদপ্তর থেকে অনুমোদিত লাইটার জাহাজের মাধ্যমে দেশের সমুদ্রবন্দরসমূহে পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন।
এছাড়া ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, নৌপরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খাতসংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা সরকারের সঙ্গে বেসরকারি খাতের সমন্বয় জোরদারের মাধ্যমে নৌপরিবহন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দেশের অর্থনীতির স্বার্থে নৌপরিবহন খাতের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।