মার্কেন্টাইল ইসলামী লাইফের মাসিক ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৪

মার্কেন্টাইল ইসলামী লাইফের মাসিক ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ০২ জুলাই ২০২৪ মঙ্গলবার মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে মাসিক ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন, ডিএমডি শেখ আব্দুর রশিদ, ডিএমডি এন্ড সিএফও মোহাম্মদ আক্তারুজ্জামান, সারাদেশের সংগঠন প্রধানগণ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগন সভায় আলোচনা ও মতামত পেশ করেন।

এছাড়া শরীআহ পরিপালন ও সচেতনতা বৃদ্ধি সম্পর্কে কোম্পানির শরীআহ কাউন্সিলের সম্মানিত সদস্য, মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লা হিল বাকী সভায় সারগর্ভ আলোচনা করেন।