রাজধানীর মোহাম্মদপুরে জেনিথ ইসলামী লাইফ এর স্পেশাল প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ২৯ জুন ২০২৪ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মেট্রো জনাব মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে এম শরিফুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও এডভাইজার লেটস উইন গ্রুপ, জনাব শেখ মোহাম্মদ আবু হায়াত আল কিবরিয়া, এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট, ঢাকা ব্যাংক পিএলসি, জনাব শেখ মোহাম্মদ জিয়াদ আল ফাত্তাহ, ইনচার্জ রিটেইল সেলস, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। সভার সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার জনাব আফরোজা বুলবুল।