সেলস লিডারশীপ ফর হাই পারফরমেন্স ওয়ার্কশপে এনআরবি ইসলামিক লাইফের অংশগ্রহণ

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ চার আইকন ঢাকার অভিজাত এক চাইনিজ রেস্টুরেন্টে ২৪ ও ২৫ মে, ২০২৪ দুই দিনব্যাপী Seals Leadership for High Performance ওয়ার্কশপের আয়োজন করে যেখানে এনআরবি ইসলামিক লাইফের পক্ষ হতে ১১জন অংশগ্রহণ করে।

উক্ত প্রোগ্রামে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে সেলস অ্যান্ড মার্কেটিং হেড ১০ জন এসইভিপি জনাব এইচ. এম. মিলন রহমান, জনাব মো. জসিম উদ্দিন, জনাব শরীফ মো. শহিদুল ইসলাম, জনাব মো. বেলায়েত হোসেন (মিলন), জনাব মো. রোস্তম আলী, জনাব এম. আমিনুল ইসলাম চৌধুরী, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মোহাম্মদ ইমরান, জনাব মো. হাফিজুল ইসলাম তালুকদার, জনাব মোহাম্মদ হাসান খান এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম অংশগ্রহণ করেন।

যেকোনো কোম্পানির মিশন ও ভিশন বাস্তবায়নে বিষয়ভিত্তিক সেমিনার, প্রশিক্ষণ, ওয়ার্কশপের গুরুত্ব অপরিসীম। সময়োপযোগী বিষয়ভিত্তিক এই ওয়ার্কশপে অংশগ্রহণকারী ১১ জন এডভান্স লেবেলের জ্ঞান অর্জন করতে পেরে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: শাহ্ জামাল হাওলাদারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সঙ্গে তারা আশাবাদ ব্যক্ত করেন অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্ব স্ব অবস্থানে হাই পারফরম্যান্স দেখাতে পারবেন।