স্বদেশ লাইফের ঈদ পুনর্মিলনী বাতিল করেছে আইডিআরএ প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৪ মোঃ আসাদুজ্জামান রিপন,স্টাফ রিপোর্টারঃ স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সম্মেলন-২০২৩ উদযাপন বাতিল করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বৃহস্পতিবার (২৮ মার্চ) কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ (উপসচিব) স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সকল কর্মকর্তাদের (এফএ টু ডিএমডি) কোম্পানির নবায়ন প্রিমিয়াম বৃদ্ধি ও নির্দিষ্ট প্রথম বর্ষ প্রিমিয়াম অর্জন সাপেক্ষে ঢাকা টু কুয়াকাটা ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সম্মেলন-২০২৩ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমানে কোম্পানির লাইফ ফান্ড না থাকায় এবং লাইফ বীমাকারীর সম্পদ বিনিয়োগ প্রবিধানমালা ২০১৯ অনুযায়ী দায়ের সমপরিমাণ সম্পদ নির্ধারিত খাতে বিনিয়োগ না থাকাসহ আর্থিক অব্যবস্থাপনা বিদ্যমান থাকায় কোম্পানির এ ধরণের উৎসবের আয়োজনে অর্থ ব্যয় বীমা গ্রাহকদের স্বার্থের জন্য ক্ষতিকর মর্মে প্রতীয়মান হয়; যা বীমা আইন ২০১০-এর পরিপন্থী। এ অবস্থায়, স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তাদের জন্য গৃহীত ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সম্মেলন বাতিল করার জন্য নির্দেশ প্রদান করে চিঠি ইস্যু করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। একজন উর্ধতন কর্মকর্তা বলেন, এর আগে চলতি মাসের ১২ তারিখে কোম্পানির ভারপ্রাপ্ত সিইও স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নবায়ন প্রিমিয়াম ৫০ হাজার ও প্রথম বর্ষ প্রিমিয়াম ২০ হাজার টাকা আয়ের লক্ষ্য দেওয়া হয়। বলা হয়, ১২ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে লক্ষ্য অর্জনকারীরা ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সম্মেলনে অংশ নিতে পারবেন মর্মে বলে আসছেন। স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পরিষদ সকল শৃঙ্খলা ভঙ্গ করে কোম্পানির লাইভ ফান্ডের টাকা দুর্নীতির মাধ্যমে উত্তোলন করে নেন এবং গ্রাহকের জমাকৃত টাকা সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন শাহিন, মালিক পক্ষের ছত্রছায়ায় নানা ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার হাতিয়ে নিয়েছেন বিষয়টি বীমা উন্নয়ন কর্তৃপক্ষ তদন্ত করার পরে সকল দুর্নীতি ও অনিয়মের চিত্র তাদের হাতে আসে গ্রাহকের কথা চিন্তা করে কোম্পানিকে বারবার টাকা পরিষদের নির্দেশনা দেওয়ার পরেও লাইফ ব্যান্ডের টাকা ও গ্রাহকের জমাকৃত প্রিমিয়ারে টাকা, বিভিন্ন আত্মসাৎ করা, দুর্নীতির টাকা এখনো পরিশোধ করা হয়নি গত ২৮ তারিখে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ গ্রাহকের জমাকৃত টাকা যাতে ভবিষ্যতে পরিশোধ করতে পারে সেইদিক বিবেচনা করে কোম্পানির লাইফ ফান্ড না থাকায় এবং গ্রাহকের পূর্বের জমাকৃত টাকার এফডিআর এবং ইনভেস্টমেন্টের খাত না দেখাতে পারায়, নতুন করে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে কর্মী কর্মকর্তাদের মাধ্যমে মাঠ থেকে নতুন করে প্রিমিয়ামের টাকা উঠানোর জন্য কোম্পানির দুর্নীতিগ্রস্ত মালিকপক্ষ ও সাবেক কর্মকর্তাদের ঈদ পূর্ণমিলনী গ্রাহকের কাছ থেকে প্রিমিয়ামের টাকা উঠিয়ে ট্যুর প্রোগ্রাম, বাতিল সহ গ্রাহকের ভবিষ্যতের কথা চিন্তা করে, নতুন প্রিমিয়াম উত্তোলন সহ সকল প্রোগ্রাম বাতিল ঘোষণা করেন ওনির্দেশ প্রদান করেন ২৮,৩,২৪ ইং তারিখে কিন্তু বীমা অধিদপ্তরের নির্দেশকে অমান্য করে ২৯, ৩, ২০২৪, ইং তারিখে দুর্নীতির দায় অভিযুক্ত ও বীমা অধিদপ্তর থেকে স্থায়ী বহিষ্কৃত সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোঃ ইখতিয়ার উদ্দিন শাহিন ও তার নিয়ন্ত্রিত কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন সবা সেমিনার ও ইফতার পার্টি আয়োজন করে গ্রাহকের কাছ থেকে প্রিমিয়ামের টাকা উত্তোলন করে আত্মসাৎ করার জন্য কাজ করে যাচ্ছে, সাধারণ মানুষের জমাকৃত বীমার টাকার দুর্নীতি হলে কার কাছে গেলে তার জমাকৃত টাকা ফেরত পাবে সেটাই এখন প্রশ্ন? SHARES অর্থনীতি বিষয়: