মুনাফা বেড়েছে ১৭ সাধারণ বীমা কোম্পানির প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪ নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে দেশের ১৭টি সাধারণ বীমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। এ সময়ে ২৩টি কোম্পানির মুনাফা কমেছে । ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মুনাফা বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো মার্কেন্টাইল ইসলামী ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স কোম্পানি, ইস্টার্ন ইনস্যুরেন্স, সিকদার ইনস্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স, এক্সপ্রেস ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি, প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ক্রিস্টাল ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স এবং ঢাকা ইনস্যুরেন্স লিমিটেড। মার্কেন্টাইল ইসলামী ইনস্যুরেন্সের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। যা ২০২৩ সালের একই সময়ে ছিল ১০ পয়সা। অর্থাৎ ২০২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫ পয়সা। তৃতীয় প্রান্তিকে সোনার বাংলা ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। যা ২০২৩ সালের একই সময়ে ছিল ১৪ পয়সা। গত বছরের তুলনায় ইপিএস বেড়েছে ১৩ পয়সা। ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ১৮ পয়সা। যা ২০২৩ সালে ছিল ১৩ পয়সা। বেড়েছে ৫ পয়সা। ১০ পয়সা বেড়ে মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ২১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১১ পয়সা। ২ পয়সা বেড়ে ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ২০ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ১৮ পয়সা। ইস্টার্ন ইনস্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ০২ পয়সা। যা ২০২৩ সালের একই সময়ে ছিল ৫৯ পয়সা। অর্থাৎ ৪৩ পয়সা করে প্রতি শেয়ারে মুনাফা বেড়েছে। সিকদার ইনস্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ৩৮ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৩৩ পয়সা। ইউনাইটেড ইনস্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ৪৪ পয়সা, যা ছিল ৪ পয়সা। এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ৫৯ পয়সা। যা হয়েছিল ২৯ পয়সা। স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ৭৫ পয়সা। যা এর আগের বছেরর একই সময়ে ছিল ৭৩ পয়সা। কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ৫৬ পয়সা, যা ছিল ৩৭ পয়সা। SHARES অর্থ নিউজ বিষয়: