কক্সবাজারে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের সম্মেলন অনুষ্ঠিত প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪ নিজস্ব প্রতিনিধিঃ যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের বার্ষিক কর্মী সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ এপ্রিল-২০২৪ কক্সবাজারের লাবনী পয়েন্টে অবস্থিত হোটেল সী-ওয়ার্ল্ড আবাসিক হোটেলের হলরুমে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কোম্পানীর সিইও কামরুল হাসান এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের পরিচালক ও অত্র কোম্পানির মাননীয় চেয়ারম্যান বদরুল আলম খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ছাবেদুর রহমান ও অডিট কমিটির চেয়ারম্যান ও পরিচালক মাইদুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই প্রধান অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করার পর স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানির চীফ মার্কেটিং অফিসার এস এম শামছুউদ্দিন। ব্যবসা ও সংগঠন সম্প্রসারনের লক্ষ্যে উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন এ.এম.ডি ও সংগঠন প্রধান জনাবসুমন কুমার সাহা,মোঃ হুমায়ন গাজী, মোঃ বাহাউদ্দিন বাহার, ডি.এম.ডি ও সংগঠন প্রধান যথাক্রমে খাজা আব্দুল আউয়াল,মোঃ বজলুল করিম সিকদার,মোহাম্মদ জাহেদ উদ্দিন বিপ্লব,মোঃ জাহিদ আলী,সুজিত কুমার দাস,আবু বক্কর ছিদ্দিক সোহেল,মোঃ মহিন উদ্দিন,আবু বক্কর সিদ্দিক খোরশেদ,ডাঃ গৌর চন্দ্র ঘোষ,এম এম হোসাইন আহমদ,মোঃ মজিবুল হক, মোঃ খায়রুল মোমিন এবং সর্বশেষ ডি.এম.ডি (উঃ প্রঃ) মোঃ শফিকুর রহমান চৌধুরী সারা বাংলাদেশ থেকে আগত ব্যবসা লক্ষমাত্রা পূরণকারী প্রায় ৩০০ কর্মী কর্মকর্তার উপস্থিতিতে এই সম্মেলন আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জানানো হয়, ২০২৪ সালে ৮০ কোটি টাকা ব্যবসা অর্জনের লক্ষ্যমাত্রা, গ্রাহক সেবা দ্রুতকরণ, বীমাদাবী পরিশোধ করার দৃঢ প্রত্যয় নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: