গ্রাহক সেবায় আরও এক ধাপ এগিয়ে : “হ্যালো ডাক্তার ২৪/৭” চালু করল জেনিথ ইসলামী লাইফ প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫ বিশেষ প্রতিনিধি : দেশের স্বাস্থ্যসেবা জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চালু করেছে “হ্যালো ডাক্তার ২৪/৭”। কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে জেনিথ ইসলামী লাইফের সকল রেজিষ্টার্ড গ্রাহক উপভোগ করতে পারবেন “হ্যালো ডাক্তার ২৪/৭” সেবাটি। “হ্যালো ডাক্তার ২৪/৭” এ রেজিষ্ট্রেশন করে জেনিথ লাইফের গ্রাহকগণ রেজিষ্টার্ড ডক্টরের কাছ থেকে মোবাইল এবং এ্যাপসের মাধ্যমে গ্রাহক এবং নিকটবর্তী পরিবারের সদস্য যথা স্বামী, স্ত্রী, সন্তান, পিতা-মাতা, ভাই-বোন ২৪ ঘন্টা আনলিমিটেড চিকিৎসা পরামর্শ সেবা পাবেন, এ ছাড়া অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ, পুষ্টিবিজ্ঞানী, মনোবিজ্ঞানীর কাছ থেকে চিকিৎসা পরামর্শ, প্রযোজ্য ক্ষেত্রে ইলেক্ট্রনিক এবং এসএমএস প্রেসμিপশন প্রদান, চিকিৎসার প্রয়োজনে মেডিকেল এডভাইস এবং ফলো-আপ চিকিৎসা সুবিধা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসযন্ত্রের রোগ এবং গর্ভাবস্থার জন্য বিশেষ চিকিৎসা পরিষেবা, সারা দেশের ৫০০+ পার্টনার হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার হতে ১০%-৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। এই সুবিধা পেতে প্রত্যেক গ্রাহককে সামান্য ফি প্রদান করে রেজিষ্ট্রেশন করতে হবে। সংশ্লিষ্ট গ্রাহক তার জীবন বীমা পলিসির প্রিময়িামের সাথে রেজিষ্ট্রেশন ফি প্রদান করতে পারবেন। প্রত্যেক একক বীমা পলিসি গ্রাহক এই সুবিধা উপভোগ করতে পারবেন। তিনি ইচ্ছে করলে যে কোন সময় এই সুবিধা বাতিল বা চালু করতে পারবেন। জেনিথ লাইফের যে কোন রেজিষ্টার্ড অফিস হতে ফরম সংগ্রহ করে বর্তমান পলিসি গ্রাহকগণও “হ্যালো ডাক্তার ২৪/৭” এর সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন । SHARES অর্থনীতি বিষয়: