জেনিথ ইসলামী লাইফ এর ঈদ পুনর্মিলনী ও উন্নয়ন সভা কুমিল্লায় অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

জেনিথ ইসলামী লাইফ এর ঈদ পুনর্মিলনী ও উন্নয়ন সভা কুমিল্লায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ৫ এপ্রিল ২০২৫ শনিবার কুমিল্লার বি-পাড়া এজেন্সী অফিসে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ঈদ পুনর্মিলনী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান মোঃ আবদুল কাদের, কোম্পানিগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ মোঃ আবুল বাশার, বি-পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলী আকবর।

সভার সভাপতিত্ব করেন বি-পাড়া এজেন্সি অফিসের ইনচার্জ মোঃ আবদুল কাদের ভূঞাঁ।

সভায় প্রায় অর্ধ-শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।