প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর করবেন  ১৭ জুন ফ্যামিলি কার্ড বিতরণ ও রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৬

আজিজুর রহমান জয়নাল,সিলেট: সিলেট ও মৌলভীবাজার সফরে আসছেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন।
প্রকাশিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে নিজ বাসভবন থেকে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় যাবেন।
দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং প্রধানমন্ত্রী উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
পরবর্তীতে তিনি মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। জেলার বিভিন্ন উপজেলার উপকারভোগীদের মধ্যে এ কর্মসূচির আওতায় সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সিলেটের একটি রিসোর্টে স্বল্প সময়ের জন্য বিশ্রাম নেবেন। পরে বিকেলে সেখানে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী পুনরায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাতেই রাজধানীতে ফিরে আসবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সিলেট ও মৌলভীবাজার জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও সফরকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে জনকল্যাণমূলক কর্মসূচির পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করতে পারেন প্রধানমন্ত্রী।