বেস্ট ইসলামী লাইফের ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ নিজস্ব প্রতিনিধি: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ময়মনসিংহ ডিভিশনাল কার্যালয়ের উদ্যোগে ‘বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগের আওতাধীন বিভিন্ন জোনাল ও শাখা কার্যালয়ের ইনচার্জসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলন সৌহার্দ্য, পারস্পরিক বন্ধন ও কর্মউদ্দীপনার এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ ডিভিশনের ইনচার্জ জনাব মোঃ মাসুম হাসান জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেন্সি ডিরেক্টর জনাব মোঃ শাহিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি ডিরেক্টর ও ঘাটাইল জোনের ইনচার্জ জনাব শিবলু মিয়া, এজেন্সি ডিরেক্টর জনাব হাবিবুর রহমান এবং সহকারী এজেন্সি ডিরেক্টর ও গৌরীপুর জোনের ইনচার্জ জনাব মেহেদী হাসান। সম্মেলনে বক্তারা বীমা ব্যবসার প্রসার, গ্রাহকসেবার মানোন্নয়ন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, স্মার্ট টিমওয়ার্ক এবং উদ্ভাবনী ব্যবসায়িক কৌশলের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে ব্যবসায়িক সাফল্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ নুরুল ইসলাম কর্মীদের নিষ্ঠা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি গ্রাহকদের আস্থা অর্জন এবং উন্নত সেবা নিশ্চিত করার আহ্বান জানান। সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বৃদ্ধি পায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সুসংগঠিত টিমওয়ার্ক ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ময়মনসিংহ ডিভিশন আগামী দিনে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: