প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন েেডকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: