প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিবেদক: প্রতিকূলতা, বাধা-বিপত্তি ও নানা চ্যালেঞ্জ অতিক্রম করে গ্রাহকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রথম সাফ কবলা দলিল হস্তান্তর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত গ্রাহকদের হাতে তাঁদের নিজ নিজ মালিকানার সাফ কবলা দলিল আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে দীর্ঘ প্রতীক্ষার পর এ দলিল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও নির্ধারিত লক্ষ্য থেকে সরে না গিয়ে গ্রাহকদের স্বার্থ ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।

দলিল হস্তান্তরকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেন, গ্রাহকদের বিশ্বাস তাঁদের কাছে শুধু ব্যবসায়িক সম্পর্ক নয়, বরং একটি আমানত ও দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট। কথার চেয়ে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করাই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে গ্রাহকদের হাতে মালিকানার দলিল তুলে দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। এ সময় গ্রাহকদের সন্তুষ্টি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মনে করেন, গ্রাহকদের মুখের হাসি ও তাঁদের আস্থাই এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ও সংসদ সদস্য জনাব মাসুদ সাঈদী, ম্যানেজিং ডিরেক্টর জনাব ডি. এম. এমদাদুল হক, পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ হাফিজুর রহমান এবং মার্কেটিং ডিরেক্টর জনাব আবু তৈয়ব রাশেদ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, পথচলায় নানা সমালোচনা ও প্রতিকূলতা থাকলেও সেগুলোকে পেছনে ফেলে প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত থাকবে। কারও প্রতি বিদ্বেষ নয়, বরং স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও কাজের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে চায় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, প্রথম সাফ কবলা দলিল হস্তান্তরের এই উদ্যোগ ভবিষ্যতে আরও প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ সুগম করবে। গ্রাহকদের অধিকার, স্বার্থ ও বিশ্বাসকে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সব প্রতিকূলতা অতিক্রম করে গ্রাহকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারা তাদের জন্য অত্যন্ত আনন্দ ও তৃপ্তির বিষয়। ভবিষ্যতেও প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাবে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।