মার্কেন্টাইল ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা ও কর্মী উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গাইবান্ধা সার্ভিস সেন্টারের উদ্যোগে ‘ব্যবসা পরিকল্পনা ও কর্মী উন্নয়ন সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সার্ভিস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ সলিম উল্লাহ। প্রধান আলোচক ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি-উন্নয়ন) ও ঠাকুরগাঁও রিজিওনের ইনচার্জ মো. আব্দুর রশিদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এসইভিপি ও রংপুর ডিভিশন-২-এর ইনচার্জ বায়েজিত আহমেদ এবং ইভিপি ও এসভিপি পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সার্ভিস সেন্টারের ইনচার্জ ও ইভিপি মো. আব্দুল লতিফ। সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।