কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে কুমিল্লা অঞ্চলে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর এবং ব্যবসা উন্নয়ন সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) তারিখে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (সিইও), বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী।এছাড়াও কোম্পানির বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব বি এম ইউসুফ আলী বলেন, গ্রাহকদের আমানতের সুরক্ষা ও যথাসময়ে বীমা দাবির টাকা বুঝিয়ে দেওয়া পপুলার লাইফ ইনস্যুরেন্সের মূল অঙ্গীকার। আর্থিক নিরাপত্তা জোরদারকরণ এবং বীমা খাতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে জনাব বি এম শওকত আলী কুমিল্লা অঞ্চলের ব্যবসায়ী সফলতা ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে গ্রাহকসেবাকে আরো দ্রুত ও সহজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীমা দাবির চেক তুলে দেন অতিথিরা। সভায় কুমিল্লা অঞ্চলের ভবিষ্যৎ বাণিজ্যিক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও ব্যবসা জোরদারের নানামুখী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: