জেনিথ ইসলামী লাইফ এর ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা কক্সবাজারে অনুষ্ঠিত প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪ খবর বিজ্ঞপ্তিঃ ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার দিনব্যাপী পর্যটন নগরী কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি ও হেড অব মেট্রো মোহাম্মদ ইমরান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মোঃ তোফাজ্জল হোসাইন মানিক। সভাপতিত্ব করেন ডেপুটি প্রজেক্ট হেড ও কক্সবাজার ডিভিশন অফিস ইনচার্জ সাবেকুন্নাহার। সভায় কক্সবাজার ডিভিশন অফিসের বাছাইকৃত ৭০ জন Branch Manager, Unit Manager Financial Associate ও সিনিয়র উন্নয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। SHARES অর্থ নিউজ বিষয়: