বাংলাদেশ তাকাফুল ফোরাম (বিটিএফ) এর আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪ নিজস্ব প্রতিনিধিঃ ইসলামী বীমা বা তাকাফুল এখন পুরো বিশ্বেই একটি অগ্রসরমান সেক্টর। বিশ্বের মুসলিম দেশের পাশাপাশি নানা অমুসলিম দেশেও এখন তাকাফুলের চর্চা বৃদ্ধি হচ্ছে। বাংলাদেশে পুরো বীমা সেক্টরে ইসলামী বীমার অংশগ্রহণ ১৬ শতাংশের অধিক। এ সেক্টরকে শরিআহ পরিপালন, জবাবদিহিতা, স্বচ্ছতা ও গ্রাহক বান্ধব করে তোলার মহান লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ তাকাফুল ফোরামের যাত্রা শুরু। আজ ২৬ ডিসেম্বর রোজ বৃহ.সন্ধ্যায় ঢাকার কাকরাইলে ফোরামের ঊধ্বর্তন সদস্যবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। তাতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ তাকাফুল ফোরামের আহবায়ক ড. আই.ই.ম নেছার উদ্দীণ, সদস্য সচিব আশরাফুজ্জামান আমজাদ, ফোরামের চিফ শরিআহ রিসার্চার মুফতি আব্দুল্লাহ মাসুম (সিএসএএ, অ্যাওফি, বাহরাইন), প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সরে ডিএমডি মুহাম্মাদ সলিম উল্লাহ, বেস্ট লাইফের ডিমএমডি মোশাররফ হোসেন, আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্সের চিফ শরিআহ ট্রেইনার হারুনুর রশীদ ফারকী, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রশিক্ষক ও শরিআহ সচিব মির্জা ওয়ালিউল্লাহ, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্সের এএমডি মুজিবুল মাওলা লিটন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্সে এর শরিআহ সদস্য সচিব সালাহ উদ্দীন, প্রগেসিভ লাইফ ইন্সুরেন্সের ডিএমডি জহিরুল ইসলাম প্রমুখ। সভায় বাংলাদেশে ইসলামী বীমা ও তাকাফুল খাতে শরিআহ পরিপালণ ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে নানা আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সকলেই দেশব্যাপী ইসলামী বীমার সুফল ও শরিআহ মান্যতা প্রতিষ্ঠার জন্য একমত পোষণ করেন। দোআর মাধ্যমে সভার আলোচনা সমাপ্তি হয়। SHARES অর্থ নিউজ বিষয়: