যমুনা লাইফ ইনসিওরেন্স এর বাগেরহাট সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২৪ নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১৫ মে ২০২৪ রোজ বুধবার যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড বাগেরহাট সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন সভা ও ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। জেনারেল ম্যানেজার (উন্নঃ) দিলরুবা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অত্র কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার। অনুষ্ঠানে প্রধান আলোচক ও সার্বিক বিষয়ে ট্রেনিং প্রদান করেন উপঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল মোমিন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার যথাক্রমে শরিফা ইসলাম ও অজিফা আক্তার কাজল। এ সময় উক্ত অফিসের প্রায় ৭০ জন উন্নয়ন কর্মকর্তা ট্রেনিংয়ে অংশ নেন। সর্বশেষে প্রধান অতিথি কক্সবাজার সম্মেলনের ১ম পুরষ্কারপ্রাপ্ত কর্মকর্তাকে “৪২ ইঞ্চি কালার এলইডি টেলিভিশন” প্রদান করেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: