সাউথ এশিয়া ইনস্যুরেন্সের সিইও পদে পুনর্নিয়োগ পেলেন নুরুল আলম চৌধুরী

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : সাউথ এশিয়া ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনরায় নিয়োগ পেয়েছেন মুহাম্মদ নুরুল আলম চৌধুরী। কোম্পানির পরিচালনা পর্ষদ তার পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেয়ার পর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তা অনুমোদন করেছে। মুহাম্মদ নুরুল আলম চৌধুরী দেশের বীমা খাতের একজন অভিজ্ঞ ব্যক্তি। পাশাপাশি তিনি শিক্ষাবিদ ও লেখক। নন-লাইফ বীমা খাতে তার ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে কানাডিয়ান এডুকেশন সেন্টার থেকে সিজিএ সনদ লাভ করেন। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে সনদ অর্জন করেন। এছাড়া কর, ভ্যাট, হিসাব ও ইসলামী বীমা বিষয়ে তার বিশেষ জ্ঞান ও সনদ রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসহ বিশ্বের প্রায় ২৭টি দেশে ভ্রমণ করেছেন তিনি। এসব দেশে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশ নিয়ে বৈশ্বিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অর্জন করেন। পেশাগত পরিচয়ের বাইরে মুহাম্মদ নুরুল আলম চৌধুরী জনহিতৈষী ও সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। তিনি গোলামগঞ্জ দীঘিরপাড় জামে মসজিদ এবং শফরপুর বাইতুল করিম জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, ফেনী ক্লাব লিমিটেড (ঢাকা) ও বনশ্রী সোসাইটির আজীবন সদস্য তিনি। ফেনীর সোনাগাজীর সাহেবেরহাট আলহাজ শফিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। মুহাম্মদ নুরুল আলম চৌধুরী ফেনী জেলার সোনাগাজী উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবার পীর সাহেবের বাড়িতে জন্মগ্রহণ করেন।