“সীরাতে রাহমাতুল্লিল আলামীন” গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ খবর বিজ্ঞপ্তিঃ আজ (৮ ফেব্রুয়ারী ২০২৫) শনিবার বিকাল ৪.৩০ টায় বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ প্রকাশিত কালজয়ী গ্রন্থ ‘সীরাতে রাহমাতুল্লিল আলামীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা মতিঝিল কো-অপারেটিভ ভবনে বিআইআইএফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ড. এম আবদুল আজীজ, মহা পরিচালক বিআইআইটি। প্রধান আলোচক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আফম আবদুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের সম্পাদক ড. আ ই ম নেছার উদ্দিন। আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেকটর ড. গোলজারে নবী, ড. মাহফুজুর রহমান, ড. মুহাম্মদ জাকির হোসেন সলিম প্রমুখ। সভাপতিত্ব করেন কো-অপারেটিভবুক সোসাইটির ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান। আলোচকগণ এ গ্রন্থের মাধ্যমে রাসূল (সা.) সীরাতের উপর তথ্যমূলক আলোচনা করা হয়েছে, যা মূল্যবান ও তাৎপর্যপূর্ণ। অনেক জ্ঞানী-গুনী লেখকের লেখায় গ্রন্থটি অনেক সমৃদ্ধ। আলোচকগণ গ্রন্থটির প্রচার-প্রসার কামনা করেন। News PhotoCard SHARES অন্যান্য বিষয়: