এনআরবি ইসলামিক লাইফের মতিঝিল কর্পোরেট অফিসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪

এনআরবি ইসলামিক লাইফের মতিঝিল কর্পোরেট অফিসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মতিঝিল কর্পোরেট অফিসে ১৬ সেপ্টেম্বর, প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: শাহ্ জামাল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন জনাব এইচ. এম. মিলন রহমান, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) এবং প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান জনাব মো. মাহমুদুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মতিঝিল কর্পোরেট অফিস, ঢাকা।