কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের অভিনন্দন

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ উপলক্ষে সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী এবং সমগ্র পরিবারের পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, নবনির্বাচিত নেতৃত্বের প্রজ্ঞা, দক্ষতা, পেশাগত সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার মাধ্যমে কুয়াকাটা প্রেসক্লাব আরও সমৃদ্ধ, গতিশীল ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সাংবাদিকতার আদর্শকে সুদৃঢ় করার মধ্য দিয়ে কুয়াকাটা প্রেসক্লাব সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার নিকট নবনির্বাচিত কমিটির সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, প্রজ্ঞা, সততা এবং কর্মজীবনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়।

শুভেচ্ছা বার্তার শেষাংশে আশা প্রকাশ করা হয়, নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে কুয়াকাটা প্রেসক্লাব উত্তরোত্তর উন্নতি, সুনাম ও গৌরবের নতুন নতুন মাইলফলক অর্জন করবে।