চট্টগ্রামে ট্রাস্ট ইসলামী লাইফের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত: ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও বীমা সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে চট্টগ্রামে আঞ্চলিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের এলজিইডি (LGED) সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দীন। অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি এবং মাঠপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে কোম্পানির সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, চলমান অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বীমা খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ গিয়াস উদ্দীন কোম্পানির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তা-কর্মীদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন, নতুন গ্রাহক সৃষ্টি এবং মাঠপর্যায়ে বীমা কার্যক্রম সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে বক্তারা বলেন, দেশের জীবন বীমা খাতের উন্নয়ন ও সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে কোম্পানির কর্মকর্তা-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রাহকদের আস্থা অর্জন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং যথাযথ বীমা সেবা প্রদানের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে হবে। এ সময় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কর্মক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে কোম্পানির ব্যবসায়িক সাফল্য ও গ্রাহকসেবার পরিধি বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এ আঞ্চলিক সম্মেলন কোম্পানির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং চট্টগ্রাম অঞ্চলে ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: