জেনিথ ইসলামী লাইফের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সভাটি হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি। আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ, পরিচালক মো. ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক গোলাম নবী এফসিএ, কাজী মো. মোরতুজা আলী এসিআইআই, বিদ্যুৎ চন্দ্র গুপ্ত এফসিএ ও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার।

এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, শরিয়াহ কাউন্সিলের সদস্য মাওলানা এ বি এম মাছুম বিল্লাহ, কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান, সিএফও ফারুক আহমেদ প্রমুখ।

একই দিন কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর সভাপতিত্বে পরিচালনা পর্ষদের ৭১তম সভা অনুষ্ঠিত হয়েছে।