নাম পরিবর্তন করবে শাহজালাল ইসলামী ব্যাংক

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩

নিজস্ব প্রতিবদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসই সূত্রে এ তথ্য জান গেছে।

জানা যায়, কোম্পানিটির নাম “শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের” পরিবর্তে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে সিএসই। মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।