পাবনায় প্রগ্রেসিভ লাইফের সার্ভিস সেল উদ্বোধন প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪ পাবনায় প্রগ্রেসিভ লাইফের সার্ভিস সেল উদ্বোধন নিজস্ব প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া সার্ভিস সেলের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা ২০২৪ উপলক্ষে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুল আমিন এর উপস্থিতিতে প্রথম বছরের প্রিমিয়াম ১৫ লক্ষ টাকার জমা করেছে গ্রাহকরা। সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর আয়োজনে সাঁথিয়া সার্ভিস সেলের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা অনুষ্ঠানে গ্রাহকদের কাছে বিমা দাবির চেক হস্তান্তর করেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুল আমিন। সাঁথিয়া সার্ভিস সেল পাবনার সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর ফেরদৌস আহমেদ, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক(উন্নয়ন); কাজী মোতাহার হোসেন,উপ-ব্যবস্থাপনা পরিচালক;মোঃ লিটন মিয়া ,উপ-ব্যবস্থাপনা পরিচালক; মোঃ মাসুদুজ্জামান,বিভাগীয় প্রধান,মার্কেটিং বিভাগ সহ প্রমুখ । News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: