প্রাণের গ্রুপ- ৯৬” এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪ নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে আজ যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর প্রকল্প পরিচালক খাজা আব্দুল আউয়াল প্রিন্স এর সভাপতিত্বে সারা বাংলাদেশের “প্রাণের গ্রুপ -৯৬” এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজী গ্রুপের চেয়ারম্যান ডাঃ আনোয়ার হোসেন ইমন ফরাজি (সিআইপি), বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজিব আল মাসুদ ডিসি (ডিবি) মতিঝিল জোন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহবায়ক কিরন এন্টারপ্রাইজ এর সিইও এ,কে,এম আবুল খায়ের। উপদেষ্টা রবিউল আওয়াল রবি, ইলিয়াস আহমেদ। গ্রুপ ক্রিয়েটর আমির হোসেন সহ “৯৬” ব্যাচের সকল বন্ধুগন। অনুষ্ঠানে গ্রুপের কর্মকাণ্ড এবং সামাজিক কাজের নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়।ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। SHARES অর্থ নিউজ বিষয়: