মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ লিমিটেডের চেয়ারম্যান হলেন এম. আমানউল্লাহ প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪ মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ লিমিটেডের চেয়ারম্যান হলেন এম. আমানউল্লাহ সংবাদ বিজ্ঞপ্তিঃ মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম. আমানউল্লাহ মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের ৪৪তম বোর্ড সভায় তাকে ওই পদে নির্বাচিত করা হয়। ইতিপূর্বে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ বিভিন্ন মেয়াদে বিভিন্ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমান গ্রুপ অব কোম্পানিজ-এর প্রতিষ্ঠাতা এম. আমানউল্লাহ ১৯৬৮ সাল থেকে নিজের ব্যবসায়িক কর্মকাণ্ডে মনোনিবেশ করে পোশাকশিল্প, প্রসাধনী, ভোগ্যপণ্য, ব্যাংক, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। ব্যাংকবীমা অর্থ নিউজ.বিডি www.bankbimaorthonews.com News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: