সন্ধানী লাইফের ১৮ লাখ টাকার মেয়াদোত্তর দাবির চেক হস্তান্তর প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৪ সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি ১৭ লাখ ৫৪ হাজার ৫৭৭ টাকার মেয়াদোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেছে। পলিসি গ্রাহক মোশারফ হোসেনের ১০ বছর মেয়াদী ১০ লাখ টাকা পলিসির মেয়াদোত্তর দাবির ১৮ লাখ ১২ হাজার ৭৮৯ টাকা হতে উৎসেকর কর্তন সাপেক্ষে ১৭ লাখ ৫৪ হাজার ৫৭৭ টাকার চেক হস্তান্তর করা হয়। কোম্পানির প্রধান কার্যালয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহার উপস্থিতিতে বীমা গ্রাহকের নিকট চেকটি হস্তান্তর করেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান মুজিবুল ইসলাম। উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার, ডিএমডি ও সিএফও মো. রফিক আহমেদ সহ কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: