সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মোটর বীমা দাবি পরিশোধ প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি ১১ লাখ টাকার একটি মোটর বীমা দাবি পরিশোধ করেছে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী কোম্পানির কমলাপুর শাখার বীমা গ্রহীতা Windz Group এর Sister Concern M/S Windz Logistics এর Chief Commercial Officer মো. রেজাউল হকের নিকট মোটর বীমা দাবি বাবদ ১১ লাখ ৫০০ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সহকারি ব্যবস্থাপনা পরিচালক ও কমলাপুর শাখার শাখা প্রধান মো. শামসু উদ্দিন, সহকারি ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক এলএল.এম, এসিএস, সহকারি ব্যবস্থাপনা পরিচালক ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মোরশেদ হাসান, এসইভিপি ও প্রধান অর্থ কর্মকর্তা মো. হুমায়ুন কবির শিমুল এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও দাবি ও পুনঃবীমা বিভাগের প্রধান মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: