অবশেষে থানায় জিডি “ফারইস্ট লাইফের” সিইও এর বিরুদ্ধে প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৪ অবশেষে থানায় জিডি “ফারইস্ট লাইফ” এর সিইও এর বিরুদ্ধে নিজস্ব প্রতিনিধিঃ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদের বিরুদ্ধে নগরীর শাহবাগ থানায় কোম্পানির চাকরিচ্যুত আন্দোলনকারি জনৈক কর্মকর্তা মোশাররফ হোসেন ভূঞা একটি জিডি করেছেন (জিডি নং ৬২২/ তাং- ১৪.০৮.২০২৪)। জিডিতে বাদি অভিযোগ করেন, আমরা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চাকরিচ্যুত একদল কর্মকর্তা ও কর্মচারী চাকরিতে পুনর্বহালের দাবিতে ১৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচী পালন শেষে র্যালী করে কোম্পানির ৩৫ তোপখানা রোডস্থ প্রধান কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচী পালন করি। এ সময় কোম্পানির চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং বীমা গ্রাহকদের মরনোত্তর ও মেয়াদপূর্ণ বীমা দাবি পরিশোধ করার দাবী জানিয়ে বক্তব্য রাখার মধ্য দিয়ে কর্মসূচী শেষ করি। এর পর বিকেল সাড়ে ৩ টা ৫৭ মিনিটে বিবাদি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদ তার মোবাইল নম্বর থেকে আমার মোবাইলে ফোন করে আমাকে প্রাণ নাশের হুমকি দেন। এ ঘটনায় আমি নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। SHARES অর্থ নিউজ বিষয়: