আকিজ তাকাফুল লাইফ এর মৃত্যুদাবীর চেক প্রদান প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪ আকিজ তাকাফুল লাইফ এর মৃত্যুদাবীর চেক প্রদান নিজস্ব প্রতিনিধিঃ ২৬ অক্টোবর, রোজ শনিবার। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সাতক্ষীরা সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত হয় মৃত্যুদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান। সম্মানিত বীমা গ্রাহক মরহুম ইয়ানুর রহমান এর নমীনির হাতে মৃত্যুদাবীর ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলমগীর চৌধুরী। জনাব মো: বদিউজ্জামান (ইভিপি, সেলস এ্যান্ড মার্কেটিং, সাতক্ষীরা) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু ইউসুফ (উপ-ব্যবস্থাপনা পরিচালক, সেলস এ্যান্ড মার্কেটিং) ও জনাব মোহাম্মদ মহিউল ইসলাম (এএমডি, সেলস এ্যান্ড মার্কেটিং, খুলনা) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: