আল্লামা সাঈদীর ৩য় মৃত্যুবার্ষিকীতে ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬ আহসান উল্লাহ খান, নিজস্ব প্রতিবেদক: বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৪আগস্ট) ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের বনানী প্রধান কার্যালয়ে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সাপ্তাহিক করপোরেট সভাও অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর দীর্ঘদিনের দ্বীনি খেদমত, পবিত্র কুরআনের তাফসির ও ইসলামের দাওয়াত প্রচারে তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে আল্লাহর দরবারে মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়া, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করার জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁর দ্বীনি খেদমতগুলো কবুল করে সদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করার জন্যও দোয়া করা হয়। পরে প্রতিষ্ঠানের সাপ্তাহিক করপোরেট সভায় ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মীদের কর্মদক্ষতা এবং ব্যবসায়িক লক্ষ্য অর্জনের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়। প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে সভায় মতবিনিময় করেন কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক, কোম্পানির পরিচালকবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরা। সভায় বক্তারা বলেন, নৈতিকতা, আদর্শ, দক্ষতা ও পেশাদারিত্বের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ ও নিবেদিতপ্রাণ টিম গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব। দোয়া, আদর্শ ও পেশাদারিত্বের সমন্বয়ে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড আরও সাফল্যের পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, সংশ্লিষ্ট সকলের কল্যাণ এবং মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। News PhotoCard SHARES অন্যান্য বিষয়: