এনআরবি ইসলামিক লাইফের উন্নয়ন সভা মিরপুরে অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪ এনআরবি ইসলামিক লাইফের উন্নয়ন সভা মিরপুরে অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মিরপুর বিভাগীয় কার্যালয়ে ২৪ সেপ্টেম্বর, উন্নয়ন সভা-২০২৪ অনুষ্ঠিত হয়। উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: শাহ্ জামাল হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন জনাব হোসনে আর বেগম, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ), জনাব শরীফ মোঃ শহিদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (OHM), এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান জনাব মো. মাহমুদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব তাসলিমা আক্তার হেপি , ইভিপি ও ইনচার্জ- মিরপুর বিভাগীয় কার্যালয়, ঢাকা। প্রধান অতিথি ও বিশেষ অতিথির আগমন উপলক্ষে অনুষ্ঠান শেষে স্থানীয় সেলস অ্যান্ড মার্কেটিং কর্মকর্তাগন প্রথম বর্ষ প্রিমিয়াম বাবদ নগদ ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকাসহ নতুন বীমা প্রস্তাব পত্র অতিথিদের হাতে তুলে দেন। SHARES অর্থ নিউজ বিষয়: