এফএ থেকে নূরে আলম অভি আজ আলফা লাইফের সিইও প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২৪ বিশেষ প্রতিনিধিঃ নুর এ আলম সিদ্দিক অভি, আজ এফএ থেকে এমডি এবং সিইও হওয়ার তার জীবনের চ্যালেঞ্জিং গল্প শেয়ার করছেন ব্যাংক বীমা অর্থ নিউজ এর কাছে। ছাত্রজীবনে ১লা ফেব্রুয়ারি ২০০০-এ, আলিকোতে এফএ হিসেবে যোগদান করে আলিকোর এর সাথে কাজ শুরু করে I বিশ্বের সেরা পারফরমিং বিএম সহ ১৭ জন বিএম তৈরি করেছে যা আলিকোর ইতিহাসে বিরল। এফএ, ইউএম এবং বিএম হিসাবে বেশ কয়েকবার বিশ্বে প্রথম হয়েছেন। পারফরম্যান্সের পুরষ্কার হিসাবে আলিকো লাইফ থেকে প্রশিক্ষণ এবং ভ্রমণের জন্য ৪৮ টি দেশ পরিদর্শন করেছেন। সেরা ব্যবসায়িক পারফরম্যান্সের জন্য দৈনিক প্রথম আলো এবং দৈনিক ইত্তেফাকে তার ছবি ১০০ বারের বেশি প্রকাশিত হয়েছে। ২০১৪ সালে থেকে পদত্যাগ করেন। তিনি BSS এবং MSS ডিগ্রী (রাজনীতি বিজ্ঞান) এবং BBA এবং MBA (মার্কেটিং) আলিকোতে চাকরি করত অবস্থায় সম্পন্ন করেন। আলিকোর পরে আমি ২০১৪ সালে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা বিক্রয় ও বিপণন প্রধান হিসাবে যোগদান করেন। তারপর ২০১৫ এর পরে তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা বিক্রয় ও বিপণন প্রধান (মেট্রো) হিসাবে যোগদান করেন এবং অত্যন্ত সফলতার সাথে আমার দায়িত্ব পালন করেন। অন্যদের মত তার সাফল্যের পথ সবসময় মসৃণ ছিল না। দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে, তিনি তার স্বপ্নের অবস্থানে পৌঁছানোর জন্য সমস্ত বাধা অতিক্রম করেন। পেশাগত জীবনে, তিনি সবসময় শীর্ষে পৌঁছানোর স্বপ্ন দেখেন। তদনুসারে, তিনি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে অতিরিক্ত এমডি এবং সিএমও হিসাবে ২৬ জানুয়ারী ২০২০ এ যোগদান করেন। সর্বশক্তিমান আল্লাহর রহমতে এবং গত ৬ মাসের ব্যবসায়িক পারফরম্যান্সে, ১১ই জুন ২০২০ আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডের সম্মানিত সদস্যরা তাকে এমডি এবং সিইও (ইন-চার্জ) হিসেবে নিযুক্ত করেন। বর্তমানে তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সহিত কাজ করে আসছেন। SHARES অর্থ নিউজ বিষয়: