কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের সিইও পদে হাসান তারেকের নিয়োগ নবায়ন অনুমোদন প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪ নিজস্ব প্রতিবেদক: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে হাসান তারেকের নিয়োগ নবায়ন অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ৪ ফেব্রুয়ারি ২০২৪ হতে ৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত তিন বছরের জন্য কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে হাসান তারেকের নিয়োগ নবায়ন অনুমোদন করেছে। SHARES অর্থ নিউজ বিষয়: