কেরানীগঞ্জে ইসলামী ব্যাংক এর ২৫০তম উপশাখার উদ্বোধন প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪ বিশেষ প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ২৫০তম উপশাখা হিসেবে আব্দুল্লাহপুর উপশাখা ১০ জুন ২০২৪, সোমবার ঢাকার কেরানীগঞ্জের কলাকান্দিতে উদ্বোধন করা হয়। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও নিমতলা শাখাপ্রধান মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শ্রীনগর শাখাপ্রধান মুঃ ইসমাঈল হোসাইন, কলাকান্দি মার্কেট মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কামাল, মেসার্স মারিয়া ফার্নিচারের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা শুভ ও ইকরা আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসাইন। এতে স্বাগত বক্তব্য দেন আব্দুল্লাহপুর উপশাখার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। SHARES অর্থ নিউজ বিষয়: