জাকির হোসেনের বীমা পেশায় ৩৪ বছরের অদম্য পথ চলা

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ মোঃ জাকির হোসেন বীমা শিল্পের উজ্জ্বল নক্ষত্র। ১৯৯১ সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে এফএ হিসেবে তার চাকুরী জীবন শুরু হয়। বর্তমানে তিনি ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত আছেন। তিনি ৩৪ বছরের চাকুরী জীবনের চ্যালেঞ্জিং গল্প শেয়ার করছেন ব্যাংক বীমা অর্থ নিউজ এর কাছে।

ছাত্রজীবনে তিনি ১৯৯১ সালে ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন মহোদয়ের হাত ধরে কর্মজীবনে পা রাখেন। উদীয়মান ও কর্মী বান্ধব বীমা কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম। কাজের মুল্যায়ন করে তিনি মাত্র তিন বছরেই মধ্যেই ১৯৯৪ সালে এজেন্সি ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৯৫ সালের জানুয়ারীতে তিনি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এ ডিভিশনাল ম্যানেজার হিসেবে যোগদান করে। দীর্ঘ ছয় বছরে গ্রাহকের সন্তুুষ্টি অর্জনের মাধ্যমে ও সাথে সাথে সর্বোচ্চ প্রিমিয়াম জমাদানের লক্ষ্যে কোম্পানি তাকে এভিপি হিসেবে পদোন্নতি প্রদান করেন। ২০০১ সালে তিনি পদ্মা লাইফে যোগদান করে সফলতার সহিত ১৯ বছর পার করেন। এ সময় তিনি ডিএমডি পদ অর্জন করেন। বর্তমানে তিনি ট্রাস্ট লাইফ সিনিয়র ডিএমডি হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য তিনি কর্মজীবনে দেশ-বিদেশে শতাধিক উচ্চতর ট্রেনিংয়ে অংশ নিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য ২০০৯ সালে জাপানের টোকিওতে অলিস ডেভলপমেন্ট সেন্টার। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী হতেও সকল ট্রেনিং সম্পন্ন করেন।

১৯৮৯ সালে ঢাকা বোর্ড হতে এসএসসি পাশ করেন। ১৯৯২ সালে তার এইচএসসি সম্পন্ন করেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় হতে বিএ (সম্মান) ও সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে তিনি এমএ চাকরি করত অবস্থায় সম্পন্ন করেন। পেশাগত জীবনে, তিনি সবসময় শীর্ষে পৌঁছানোর স্বপ্ন দেখেন।