জেনিথ ইসলামী লাইফের মানাবেতে আনন্দ ভ্রমন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৪ জেনিথ ইসলামী লাইফের আনন্দ ভ্রমন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত সংবাদ বিজ্ঞপ্তি: মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত এশিয়ার ৩য় বৃহত্তম ওয়াটার পার্ক বাংলাদেশের মানাবেতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সফল উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে আনন্দ ভ্রমন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৭ জুলাই) দিনব্যাপী এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। সভায় জুন-২০২৪ ক্লোজিংয়ে ১ম স্থান অর্জনকারী সংগঠন প্রধান মুহাম্মদ কামরুল ইসলাম, ২য় স্থান অর্জনকারী সংগঠন প্রধান মোঃ সাইফুল ইসলাম ও ৩য় স্থান অর্জনকারী সংগঠন সৈয়দ মাসকুরুল হককে প্রধান অতিথি পুরষ্কার প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠন প্রধান সৈয়দ মাসকুরুল হক। সভায় প্রায় ৩০ জন সফল সিনিয়র উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। SHARES অর্থ নিউজ বিষয়: