জেনিথ লাইফের সাথে স্মার্ট ইজি হেলথ বাংলাদেশ লিঃ এর দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪ অদ্য ২৫ জুন ২০২৪ মঙ্গলবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে স্মার্ট ইজি হেলথ বাংলাদেশ লিঃ এর সাথে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর গ্রুপ লাইফ ও হেলথ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্মার্ট ইজি হেলথ বাংলাদেশ লিঃ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মমিনুল ইসলাম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জাহিদুল ইসলাম এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান, হেড অব ব্যাংকাস্যুরেন্স ও এসভিপি জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন, হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ও ভিপি জনাব মোঃ আনোয়ার হোসেন সরকার উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: